খেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

বিপিএলে সিলেটের ক্রিস গেইল, ঢাকার সাঙ্গাকারা

৩১ অক্টোবর বিপিএলের তৃতীয় আসরের নিলাম। আর নভেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে চার-ছক্কার ধুন্ধুমার এই আসর। দেশি ও বিদেশি খেলোয়াড়দের কে কাকে দলে ভেড়াবে, সেটা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে ছক কষা। চলছে তোড়জোড় ও গোপন কানাকানি।
গুঞ্জন শোনা যাচ্ছে সদ্য অবসরে যাওয়া শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে দলে ভেড়াতে যাচ্ছে ঢাকার ফ্রাঞ্চাইজিরা। ইতিমধ্যে তারা নাকি চুক্তিও করে ফেলেছে। অন্যদিকে ক্রিস গেইলের সঙ্গে কথা পাকাপাকি করেছে সিলেটের ফ্রাঞ্চাইজি।
এর আগে ক্রিস গেইল ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছিলেন। সেমিফাইনালে তার দুর্দান্ত সেঞ্চুরিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিল ঢাকা। ফাইনালে তিনি না খেললেও ঢাকা গ্লাডিয়েটর্স হয়েছিল দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

নতুন রুবেলদের সন্ধানে আবারো আসছে বিসিবির ‘পেসার হান্ট’

জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন এক সময় ছিলেন পাদপ্রদীপের অন্তরালে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ‘পেসার হান্ট' নামক কর্মসূচির মাধ্যমে সর্বপ্রথম প্রচারের আলোয় আসেন রুবেল হোসেন। এবার নতুন রুবেলদের সন্ধানে আবারো পেসার হান্ট কর্মসূচি শুরু করার পরিকল্পনা করেছে বিসিবি।
বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন, ‘পেসার হান্ট কার্যক্রমটা আমরা আবারো শুরু করতে যাচ্ছি। এবার এ কার্যক্রমে স্পন্সর হিসেবে পাচ্ছি ‘রবি’কে। তবে, কবে থেকে পেসার হান্ট শুরু হবে তা এখনো চুড়ান্ত হয়নি।’
সর্বশেষ ২০০৫ এবং ২০০৭ সালে জাতীয় দলের সাবেক কোচ সারওয়ার ইমরানের তত্ত্বাবধানে ‘গ্রামীণফোন পেসার হান্ট’ কার্যক্রম পরিচালিত হয়েছিল। যা থেকে উঠে এসেছিলেন রুবেল হোসেন, শফিউল ইসলামদের মতো পেসাররা। নতুন পেসার হান্ট নিয়ে তাই আশায় বুক বাঁধতেই পারেন তরূণ পেসার ও ক্রিকেটপ্রেমীরা!

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

এক নজরে সদ্য প্রয়াত মন্ত্রী মহসিন আলী


সদ্য প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ১৯৪৮ সালের ১২ই ডিসেম্বর কলকাতার আলীপুরে জন্মগ্রহণ করেন। সৈয়দ মহসিন আলীর বাবার নাম সৈয়দ আশরাফ আলী। তিনি ব্যবসায়ী ছিলেন। সৈয়দ মহসিন আলীর মায়ের নাম আছকিরুনন্নেছা খানম। মৌলভীবাজার থেকে ব্যবসায়ীক প্রয়োজনে তিনি কলকাতা চলে যান। আর সেখানেই জন্ম গ্রহন করেন সৈয়দ মহসিন আলী। সৈয়দ মহসিন আলীর শিক্ষা জীবন শুরু হয় কলকাতায়। তিনি কলকাতার সেন্টজেবিয়ার্স স্কুলে জুনিয়র কেম্রিজ ও সিনিয়র কেম্রিজ পাস করেন। পরবর্তীকালে আবার বাংলাদেশে এসে বাংলা মাধ্যমে কিছুদিন পড়াশুনা করেন। তবে আবারও তিনি কলকাতা থেকে ম্যানেজমেন্টে ডিপ্লোমা করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দেশমাতৃকার প্রতি তার মমত্ববোধের কারণে স্বতস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। সম্মুখসমরে যুদ্ধচলাকালে গুলিবিদ্ধও হয়েছিলেন মহসিন আলী। মহান মুক্তিযুদ্ধে তিনি সিলেট বিভাগে সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। কাজ করেছেন যুদ্ধোত্তর বাংলাদেশ গঠনেও। তিনি সামাজিক ও রাজনৈতিক কাজে সরাসরি সম্পৃক্ত হয়ে পড়েন। মৌলভীবাজার মুহকুমার রেডক্রিসেন্ট সোসাইটিতে তিনি ১৯৭৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ যুবলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে জেলা আওয়ামী লীগেরও সভাপতির দায়িত্ব পালন করেন। স্বাধীনতাত্তোরকালে তিনিই একমাত্র জননেতা যিনি পৌরসভায় পর পর ৩বার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯২ সালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে তাকে শ্রেষ্ঠ পৌরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। সদ্য প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। তিনি ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে তিনি মিডিয়ার লাইম লাইটে উঠে আসেন। বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী এক সৎ ও দেশপ্রেমিক রাজনীতিবীদ ছিলেন। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের পুরো সময়টাই জনগণের সেবায় নিজেকে উত্সর্গ করেছেন। সোমবার ভোরে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসিন আলী শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

প্যারিসে শাহজালাল স্পোটিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবারের ন্যায় এবারও প্যারিসে সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ফ্রান্সে বসবাসরত হাজারো প্রবাসীদের উপস্থিতিতে এবং ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে মঙ্গলবার লা কর্ণভ স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আনুষ্টানিক উদ্বোধন করা হয়। এ বছর টুর্নামেন্টে ১১টি ফুটবল দল অংশ গ্রহণ করছে। সকাল ১১টায় ১১ দলের কর্মকর্তা ও উপস্থিত দর্শকদের উপস্থিতিতে ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম ও রেয়াজুল ইসলামের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্ভোধন করেন বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের হেড অফ কাউন্সিলর হযরত আলী খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সভাপতি কামরুল হাসান বকুল, সিলেট বিভাগ সমাজ
কল্যান সমিতির সাবেক সভাপতি সালেহ আহমদ চৌধুরী, বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের সভাপতি শরীফ আল মোমিন, সাংগঠনিক সম্পাদক হেনু মিয়া, মেরি দ্যা ক্লিসি সুপার মাখসের চেয়ারম্যান মফিজ আলী, প্যারিস-বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহির, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেইন কয়েছ, সিলেট বিভাগ সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের ক্রীড়া সম্পাদক এম এম রুমেল, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজ উদ্দীন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সহ-সাধারণ সম্পাদক আশারাফুর রহমান, শাহজালাল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আব্দুল আহাদ, বদরুল ইসলাম, জাফর খান নান্নু, হেলাল আহমদ, সাবেক সভাপতি গিয়াস উদ্দীন, অর্থ সম্পাদক তানভির আহমদ, আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন রশীদ এনাম, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির, দপ্তর সম্পাদক জুবের আহমদ মামুন, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, সামসুল ইসলামসহ সংগঠনের নেতারা। সিলেট শাহজালাল স্পোটিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০১৫ এ ইলেভেন ষ্টার একাদশ, কানাইঘাট একাদশ, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, রাইজিং ষ্টার, সিলেট একাদশ, বিশ্বনাথ একাদশ, এমএজি ওসমানী স্পোটিং ক্লাব, লা প্লেন একাদশ, সুনামগঞ্জ একাদশ, বাটেরা স্পোটিং ক্লাব, সিলেট রয়েল স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের ২য় পর্বের খেলা আগামী রবিবার একই মাঠে অনুষ্ঠিত হবে।

ব্রুনাই থেকে যা নিয়ে দেশে ফিরলেন কাউন্সিলর আজাদ ও এনাম

ব্র“নাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এয়ারলাইন্স ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারেননি সিলেটের কৃতি সাটলার সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও জাতীয় তারকা এনামুল হক এনাম।

দ্বিতীয় রানার আপের পুরস্কার নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদেরকে। খেলা শেষে সোমবার তারা দেশে ফিরেছেন। আজাদ ও এনাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।

সিলেটের এ দুই কৃতি খেলোয়াড় ছাড়াও বিমানের পক্ষে টুর্নামেন্টে আরও ৬ বাংলাদেশী সাটলার অংশ নিয়েছিলেন। বিমানের কর্মকর্তা হিসেবে দলের সাথে ছিলেন সিলেটের মল্লিক ফাইটার্সের স্বত্তাধিকারী মুনিম মল্লিক মুন্না।

পঁয়তাল্লিশোর্ধ গ্র“পের সেমিফাইনালে কাউন্সিলর আজাদ সাবেক ব্যাডমিন্টন তারকা কামরুজ্জামান রতনকে সাথে নিয়ে মাঠে নামেন শক্তিশালী থাই এয়ারলাইন্সের বিপক্ষে।

কিন্তু সাবেক চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে আসা আজাদ-রতন জুটির জয়রথ থামিয়ে দেয় থাই সাটলাররা। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত হেরে যান আজাদ-রতন জুটি। পরবর্তীতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয় পেয়ে দ্বিতীয় রানারআপ হন আজাদ-রতন।

এদিকে, একক ও দ্বৈত উভয় গ্র“পে সেমিফাইনালের দেয়াল টপকাতে পারেননি জাতীয় তারকা এনাম। এককে তিনি ইন্দোনেশিয়া ও দ্বৈতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের কাছে ধরাশায়ী হয়ে যান তিনি।

দ্বৈত খেলায় তার সাথে জুটিবদ্ধ ছিলেন বাংলাদেশের সাবেক ব্যাডমিন্টন তারকা রাসেল কবীর সুমন। এককে এনাম ও দ্বৈতে এনাম-সুমন জুটিও দ্বিতীয় রানারআপ (তৃতীয়) হন।

সোমবার, ২৪ আগস্ট, ২০১৫

জিম্বাবুয়ে সিরিজে ম্যাচ সংখ্যা কমলো


আগামী বছর জানুয়ারীতে জিম্বাবুয়ের সাথে হোম সিরিজ। সিরিজে ৭টি ওয়ানডে ও ৩টি টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিলো। বিসিবি ২০১৬ টি২০ বিশ্বকাপের কথা মাথার রেখে ৭ওয়ানডের বদলে ৩টি টি২০ ও ৪টি ওয়ানডে খেলার সিদ্ধান্ত নিয়েছিলো ২য় দফায়।
আজ বোর্ড বৈঠকে ৩য় দফায় সিরিজের ম্যাচ কমালো বিসিবি।
৩টি টেস্টের বদলে ২টি টেস্টে ও ৩টি ওয়ানডে ৩টি টি২০ ম্যাচের সিদ্ধান্ত নেয় বিসিবি।

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

কাউন্সিলর আজাদ ও এনামের দাপটে উড়ে গেল ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড

ব্রুনাই’র মাঠে র্যাকেট- সাটলের যুদ্ধে চমক দেখালেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও জাতীয় ব্যাডমিন্টন তারকা এনামুল হক এনাম। সিলেটের এ দুই কৃতি সাটলারের দাপটে ওয়ার্ল্ড এয়ারলাইন্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ধরাশায়ী হয়েছে ইন্দোনেশিয়া ও থাই এয়ার। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে প্রথম রাউন্ডের খেলায় দাপুটে জয় নিয়ে আজাদ ও এনাম দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন। ব্রুনাইতে আয়োজিত ওয়ার্ল্ড এয়ারলাইন্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে অংশ নেন বাংলাদেশের ৮ সাটলার। এর মধ্যে সিলেটের কাউন্সিলর আজাদ ও এনাম রয়েছেন। তাদের সাথে টুর্নামেন্টে খেলতে যান জাতীয় তারকা রাসেল কবীর সুমন, কামরুজ্জামান রতন, সাদিক, মাসুদ, স্বপন ও সাহেদ। কর্মকর্তা হিসেবে তাদের সাথে রয়েছেন ঢাকার সানোয়ার হোসেন ও সিলেটের মল্লিক ফাইটার্সের স্বত্তাধিকারী মুনিম মল্লিক মুন্না। টুর্নামেন্টের নিজেদের প্রথম খেলায় বুধবার আজাদ-রতন জুটি মুখোমুখি হন ইন্দোনেশিয়া এয়ারলাইন্সের সুমিত্র- ইরোসেমিথ জুটির। পঁয়তাল্লিশোর্ধ দ্বৈত ইভেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ২-১ সেটে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হন আজাদ-রতন জুটি। আজাদ-রতন জুটি আগামী ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়া এয়ারলাইন্সের। অপরদিকে, এনাম-সুমন জুটি মুখোমুখি হন স্বাগতিক ব্রুনাই এয়ারলাইন্সের। ব্রুনাইকে ধরাশায়ী করে দ্বিতীয় রাউন্ডের টিকেট কাটেন বাংলাদেশী সাটলাররা। এ জুটি আগামী ম্যাচে এয়ার এশিয়ার মুখোমুখি হবে। অপরদিকে, একক ইভেন্টেও জয় পেয়েছেন সিলেটের এনাম। ২-০ সেটে তিনি পরাজিত করেন থাই এয়ারলাইন্সের আমজি তামাংকে। তার পরবর্তী ম্যাচ খেলতে হবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিরুদ্ধে।

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

ইতিহাস গড়ে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল স্বাগতিক বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। তবে পেনাল্টি ভারতকে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশের কিশোররা।

এতে বাংলাদেশ তাদের প্রথম চারটি শট জালে জড়ায়। বিপরীতে ভারতের প্রথম দুটি শট জালে জড়ালেও পরের দুটি ব্যর্থ হয়।

প্রথম শট থেকে গোল করেন বাংলাদেশের ফাহিম মোর্শেদ। ভারতের সৌরভও প্রথম শট থেকে গোল পান। দ্বিতীয় শটে বাংলাদেশের গোলটি করেন জাহাঙ্গীর আলম সজীব, আর ভারতের মোহাম্মদ রাকিব। তবে তৃতীয় শটে বাংলাদেশের আতিকুজ্জামান আতিক গোল পেলেও ব্যর্থ হন ভারতের অভিজিৎ সরকার। তার নেওয়া শটটি ডান পোস্টে লেগে ফিরে আসে। বাংলাদেশের চতুর্থ শটে নেওয়া সাদ উদ্দিনও গোল করেন। ভারতের সাকলাইনের নেওয়া গড়ানো শট ডান দিকে ঝাপিয়ে ফয়সাল ঠেকিয়ে দিতেই শিরোপা ‍উৎসবে মাতে খেলোয়াড়-কর্মকর্তা-দর্শকরা।

মঙ্গলবার বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরু হয়। টুর্নামেন্ট সেরা হয়েছেন বাংলাদেশ দলের স্ট্রাইকার নিপু। আর ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক শাওন।
শুরু থেকেই বাংলাদেশ একের পর এক আক্রমণ করতে থাকে। তবে প্রথমার্ধে দুদলের কেউই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লাল-সবুজের জার্সিধারীরা।
৪৭ মিনিটে ফাহিম মোরশেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। অধিনায়ক শাওনের পাস থেকে বল পেয়ে ভারতের ডি বক্সের মধ্যে থাকা ফাহিম গড়ানো শটে গোল করেন।

footballbতবে সমতায় ফিরতে বেশী সময় নেয়নি ভারত। ম্যাচের ৬৩ মিনিটে ভারতের খেলোয়াড় অময় অভিনাসের দূরপাল্লার জোড়ালো শটে সমতায় ফেরে দলটি (১-১)।

গোল পেতে মরিয়া বাংলাদেশ আক্রমণের ধার আরো বৃদ্ধি করে। একটি সমন্বিত আক্রমণ থেকে ৭৯ মিনিটে দারুণ সুযোগ মিস করেন ফাহিম। গোলবারের সামনে অধিনায়ক শাওনের পাস থেকে বল পেয়েও তা বারের পাশ দিয়ে মারেন তিনি।

এরপর ৮৩ মিনিটে ডি-বক্সের ঠিক সামনে ফ্রি-কিক পায় বাংলাদেশ। তবে সেটিকে গোলে পরিণত করতে পারেনি টাইগাররা। ৮৬ মিনিটে আরো একটি ভালো সুযোগ এসেছিল। কিন্তু খলিল ভূইয়ার শটটি বারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে।

এরপর খেলার শেষ মুহূর্তে আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ভারত। মিনিট খানিক সময়ে দুবার গোলে শট নেয় বাংলাদেশ। খলিল ভূইয়ার উড়ন্ত বলে বদলি রনির হেড লুফে নেয় ভারতের গোলরক্ষক। কিছুক্ষণ পরেই রনির আরেকটি শট ডিফেন্ডাররা রুখে দেন।

নির্ধারিত সময় শেষে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ভারতকে ৪-২ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেল বাংলাদেশের কিশোর ফুটবলাররা।

সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
সাফ অনুর্ধ-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
মঙ্গলবার বিকেল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

টেস্ট ভেন্যুর মর্যাদা পাচ্ছে সিলেট ক্রিকেট স্টেডিয়াম

টেস্ট ভেন্যু হিসেবে অভিষেকের অপেক্ষায় রয়েছে সিলেট ক্রিকেট স্টেডিয়াম । জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হবে নয়নাভিরাম দৃশ্য এবং পাহাড় ঘেরা ও চা বাগানবেষ্টিত এ স্টেডিয়ামের।
বাংলাদেশ দল ২০১৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলবে। এই সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে সিলেটে। দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম।
সিরিজের প্রস্তাবিত সময়সূচিও তৈরি করেছে বিসিবি। সিলেট টেস্ট ম্যাচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
সিলেটে টেস্ট ম্যাচ আয়োজনের বিষয়ে মঙ্গলবার তিনি বলেছেন, ‘সিলেট হচ্ছে একটি টেস্ট এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। এখন যে সূচিটা আছে সেটা প্রস্তাবিত। তবে এখান থেকে পরিবর্তন হওয়ার সুযোগ খুব একটা নেই।’
সিলেটের মাঠ এক মাসের মধ্যে পুরো প্রস্তুত হয়ে যাবে বলে জানান বিসিবির এই পরিচালক। এছাড়া স্টেডিয়ামের গ্যালারির ধারণক্ষমতা বাড়ানো হচ্ছে।
এ প্রসঙ্গে নাদেল বলেছেন, ‘আমরা তো অনেক কাজ করেছি। পিচসহ আগামী এক মাসের মধ্যেই পুরো মাঠটি খেলার উপযোগী হয়ে উঠবে। আমরা গ্যালারি বর্ধিত করতেছি। এগুলো শেষ হতে হয়ত ৩-৪ মাস লাগবে। মাঠ তৈরি; জানুয়ারিতে এখানে টেস্ট হবে। ড্রেনেজ সিস্টেমের কাজও শেষ।’
আগামী নভেম্বরেই মাঠ পরিদর্শনে আসবে আইসিসির পরিদর্শক দল। তাদের রিপোর্টের ওপরই সিলেট স্টেডিয়াম পাবে টেস্ট ভেন্যুর মর্যাদা। ২০০৭ সালে নির্মিত এই স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে অভিষেক হয়েছে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ৬টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে এই মাঠে। যদিও একদিনের কোনও ম্যাচ হয়নি এখনও। অবশ্য ইংল্যান্ড লায়ন্স, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও নেপাল অনূর্ধ্ব-১৯ দল খেলে গেছে এই ভেন্যুতে এসে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রস্তাবিত সময়সূচি-

তারিখ ম্যাচ ভেন্যু
২০-২৪ জানুয়ারি প্রথম টেস্ট সিলেট ক্রিকেট স্টেডিয়াম, ২৮ জানুয়ারি-১ ফেব্রুয়ারী দ্বিতীয় টেস্ট খুলনা, ৫ ফেব্রুয়ারী প্রথম ওয়ানডে খুলনা, ৭ ফেব্রুয়ারী দ্বিতীয় ওয়ানডে খুলনা, ১০ ফেব্রুয়ারী তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারী প্রথম টি-টোয়েন্টি চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারী দ্বিতীয় টি-টোয়েন্টি চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারী তৃতীয় টি-টোয়েন্টি চট্টগ্রাম
।

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫

সিলেটে সাফ অনূর্ধ্ব-১৬: শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ


সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের মাধ্যমে সেমিফাইনালে পৌঁছে গেছে স্বাগতিকরা। সিলেট জেলা ম্টেডিয়ামে বিকেল ৫টায় এই খেলা শুরু হয়। টানা দুই হারে এই আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল শ্রীলঙ্কা।
বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন সারোয়ার জাহান নিপু। এছাড়া বাকি দুটি গোল করেন আতিক ও আবেদিন রাকিব।
প্রথমার্ধের ৫ মিনিটেই সরোয়ার জামান নিপুর দারুণ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বক্সের মধ্যে তার ডান পায়ের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডার ফিরিয়ে দেওয়ার পর বাঁ পায়ে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন নিপু।
প্রথমার্ধের বাকিটা সময় আক্রমণের ধার ধরে রাখলেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেও অফ সাইডের কারণে স্বাগতিকদের একটি গোল বাতিল হয়।
তবে ৬০তম মিনিটে রাকিব লক্ষ্যভেদ করলে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। ১৬ মিনিট পর কর্নার থেকে উড়ে আসা বলে হেড দিয়ে আতিকুজ্জামান লক্ষ্যভেদ করলে ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
৮৭তম মিনিটে শ্রীলঙ্কার ম্যাচে ফেরার আশা বলতে গেলে শেষ করে দেন নিপু। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বলে প্লেসিং শটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন তিনি। আগামী বৃহস্পতিবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সোমবার, ১০ আগস্ট, ২০১৫

সিলেটের ক্রিকেট সমর্থকদের জন্য দারুণ খবর।



সিলেটের ক্রিকেট সমর্থকদের জন্য দারুণ খবর।
আগামী বছর জানুয়ারীতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ হবে বলে জানিয়েছেন বিসিবি।
জানুয়ারিতে জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ একটি টেস্ট
ম্যাচ খেলবে| বাংলাদেশ ও জিম্বাবুয়ের টেস্ট ম্যাচটি
খেলা হবে সিলেটে|আইসিসির ভেন্যু স্কিকৃতি থাকায় ম্যাচ
আয়োজনে কোনো বাধা নেই|জানিয়েছে বিসিবি|দেশের ৮ম
টেস্ট ভেন্যু হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে সিলেট
স্টেডিয়াম।
সবকিছু ঠিকঠাক থাকলে সিলেট স্টেডিয়াম হতে যাচ্ছে দেশের অষ্টম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু।
 
 

 

শনিবার, ৮ আগস্ট, ২০১৫

সিলেটে রোববার থেকে সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল : উদ্বোধনী ম্যাচে ভারত-শ্রীলঙ্কা


সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ রোববার থেকে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচে খেলবে ভারত-শ্রীলঙ্কা।
শুক্রবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসডিএফ’র সভাপতি এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।’
লিখিত বক্তব্যে মাহিউদ্দিন আহমদ সেলিম বলেন, এ টুর্নামেন্টে দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে ৬টি দল। এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সাথে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও শ্রীলঙ্কা এবং বি’ গ্রুপে খেলবে নেপাল, মালদ্বীপ ও আফগানিস্থান। ৯ আগস্ট রোববার বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচ দিয়ে খেলা শুরু হবে আর ১৮ আগস্ট মঙ্গলবার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।
ডিএফএ সভাপতি জানান, খেলার প্রথম পর্বের প্রবেশ টিকেট ফি ৩০ টাকা ও সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে ৫০ টাকা রাখা হয়েছে। আগামীকাল ৮ আগস্ট শনিবার জেলা স্টেডিয়ামে টিকেট বিক্রি শুরু হবে।
তিনি বলেন, ‘টানা বৃষ্টির কারণে মাঠ প্রস্তুত করতে হিমশিম খেতে হয়েছে। কিন্তু দক্ষ মাঠকর্মীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো উপযোগি করে তোলা হয়েছে।’

নেপাল-বাংলাদেশ প্রীতি ম্যাচ এবং বঙ্গবন্ধু কাপের পর তৃতীয়বারের মতো সিলেটে আন্তর্জাতিক ফুটবল টূর্নামেন্ট আয়োজনের সুযোগ করে দেয়ার জন্য সেলিম বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থা’র প্রাক্তন সহ-সভাপতি হাজী এম.এ.সাত্তার, বিমলেন্দু দে নান্টু, কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন, বিভাগীয় ক্রীড়া সংস্থা’র সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিন আহমদ, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মতিউর রহমান, কার্যনির্বাহী সদস্য নুরে আলম খোকন, এনামুল হক মুক্তা, সমর চৌধুরী, মাসুক আহমদ, মাহমুদ হোসেন শাহীন, সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, ক্রীড়া সংগঠক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, ডাঃ আরিফ আহমদ মোমতাজ রিফা, জাবেদ সিরাজ, আতাউর রহমান আতা, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সম্পাদক আক্কাছ উদ্দিন আক্কাই প্রমুখ।
 

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫

ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত নেপাল এর পাশে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের উপহার

নেপালের ভূমিকম্পে ত্রান তহবিল সংগ্রহে জন্য মালেশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত নেপাল জাতীয় ক্রিকেট দল বনাম বিশ্ব একাদশের ম্যাচে অনুষ্ঠিত হবে আগামী ৯ আগষ্ট ২০১৫।
মালেশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন এই প্রচেষ্ঠায় এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএসএ)
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন, আইসিসি ওয়ার্ল্ড টি২০ তে নেপালের ঐতিহাসিক প্রথম বিজয়ের ম্যাচটিতে ব্যবহৃত টস এর কয়েন টি উপহার দিতে যাচ্ছে।
এই কয়েন টি নেপাল জাতীয় ক্রিকেট দল বনাম বিশ্ব একাদশের ম্যাচে এর টস এ ব্যবহৃত হবে এবং পরবর্তীতে তা অকশন করে সংগ্রহীত অর্থ নেপালের ভূমিকম্পে ত্রান তহবিল এ প্রদান করা হবে।

আগামী কাল এই ম্যাচ এ অংশ নিতে যাওয়া বাংলাদেশের জাতীয় দলের সদস্য আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী এর কাছে এই কয়েন টি তুলে দেওয়া হবে।
বাংলাদেশের ক্রিকেট সমর্থক হিসেবে অাপনারা সবাই এই উদ্দ্যোগের অংশ।
-BCSA

সিলেটে মাছ শিকারে জাতীয় দলের ক্রিকেটার নাসির!

মাত্রই শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। দম ফেলার ফুরসত পেয়েছেন ক্রিকেটারা। আর এই সুযোগেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন সিলেট সফরে রয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরের পর পাওয়া ছুটি কাটাতে তিনি বর্তমানে সিলেটের হবিগঞ্জের ‘দ্য প্যালেস রিসোর্ট অ্যান্ড স্পা’ তে আছেন। সেখানে ঘুরে-ফিরে সময় কাটছে তার।
তবে শুধু ঘুরে-ফিরেই নয়, নাসির সেখানে মাছও শিকার করছেন! তাঁর ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বুধবার বিকেলের দিকে কয়েকটি ছবি পোস্ট করেছেন নাসির।
শিকার করা মাছ হাতে নিয়ে তোলা ছবি পোস্ট করেছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা রয়েছে ‘মাছ ধরছি সিলেটে!!!’

বুধবার, ৫ আগস্ট, ২০১৫

সাকিব আল হাসানের বর্তমান রেংকিং

ওয়ান্ডেতে সাকিব ৭ এবং টি২০ তে ৬ নম্বর বোলার। এছাড়াও টেস্ট এ ব্যাটিং এ ২৮ এবং বোলিং এ ১৭। ওয়ানডে ও টি-২০তে ব্যাটিং এ যথাক্রমে ৩৩ ও ১৯ নম্বর পজিশন এ রয়েছেন।  
আর অলরাউন্ডার রেংকিংএ যথারীতি নিজের সম্পত্তি বানিয়ে ফেলা ১ নম্বর পজিশন সব ফরমাটেই।


মাদ্রিদের রাস্তায় ছদ্মবেশে রোনালদো (ভিডিও)

Ronaldo surprises people in Madrid Street. মাদ্রিদের রাস্তায় ছদ্মবেশে রোনালদো 

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫

আমার ফ্যান কম, হেটার বেশি : Tamim Iqbal

আমার ক্ষেত্রে যেটা হয়, দুই ম্যাচ পরই পেছনের সবকিছু ভুলে যায় মানুষ। আমাকে বাদ দিতে উঠে-পড়ে লাগে! জানি না কেন এটা হয়। মনে হয়, আমার ফ্যান কম, হেটার বেশি! নইলে দুই ম্যাচ পরপর কেন বাদ দিতে ব্যস্ত হবে সবাই!
প্রত্যাশা বেশি থাকতে পারে। তবে সেটা তো নিজেই তৈরি করেছি। অন্য কেউ করে দেয়নি। তবে দুই ম্যাচ পর পর আমাকে যেভাবে আক্রমণ করা হয়, এর রহস্যটা কী, সেটা আমি নিজেও জানি না। ভীষণ অবাক লাগে। বিষয়টি এমন দাঁড়িয়েছে, সবার জন্য যেখানে দশ ম্যাচ, আমার জন্য দুটো!
একটা সময় খুব কঠিন হয়ে গিয়েছিল আমার জন্য। খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। বিশেষ করে বিশ্বকাপের সময়। বেশ আবেগপ্রবণ হয়ে পড়তাম মাঝেমধ্যে। এরপর বিশ্বকাপের পর নিয়মিত রান করেছি। পরিসংখ্যানের দিকে যদি তাকান, ওয়ানডের আট বছর ক্যারিয়ারে এ বছরটাই আমার সবচেয়ে ভালো গেছে। এরপরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো ওয়ানডে খারাপ খেলার পর আমাকে বাদ দিতে ব্যস্ত হয়ে পড়ল অনেকে। আসলে এটি নিয়ে ভেবে লাভ নেই। যতদিন খেলব, এসব সমালোচনা নিয়েই খেলতে হবে। এ নিয়ে এখন আর মাথা ঘামাই না।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money