রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজনীতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭

ছাতকে শিবমন্দির পরিদর্ষনে বঙ্গবন্ধু ছাত্রপরিষদ ছাতক উপজেলা শাখা

ছাতকে  সরস্বতীপূজা উদযাপন পরিষদ এর অায়োজনে সরস্বতীপূজা ২০১৭ ইং এ পরিষদ পরিদর্ষন করেন বঙ্গবন্ধু ছাত্রপরিষদের সভাপতি - হৃদয় মাহমুদ , সাধারণ সম্পাদক -   শামীম আহমদ চৌধুরী , ঐ সময় উপস্থিত ছিলেন  মন্ডপের দায়িত্বে থাকা সভাপতি - সুচক  দাস ও সাধারণসম্পাদক -  চিরঞ্জিত দাস, অারও উপস্থিত ছিলেন  অাপ্যায়ন সম্পাদক সূদীপ চন্দ,কোষাধ্যক্ষ রুমন দে,ভান্ডার সম্পাদক - সৈকত দেবনাথ, সাজসজ্জা সম্পাদক - স্বপ্নীল তালুকদার ও শচীন, রুহন প্রমুখ।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

‘কাজিরবাজার সেতু সাইফুর রহমানের সময়োপযোগী উদ্যোগের সোনালী ফসল’


সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, ‘নব উদ্বোধন হওয়া নগরীর কাজিরবাজার সেতু সফল অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের সময়োপযোগী সাহসী উদ্যোগের সোনালী ফসল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আওয়ামী লীগের চিরাচরিত অভ্যাস “তোরা যে যা করিস ভাই, শুধু নামটি আমার চাই” এই নীতির কারনে আজ সাইফুর রহমানের অবদান একবারের জন্যও স্বীকার করা হলোনা। ইতিহাস স্বাক্ষী সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের লক্ষ্যে ২০০৫ সালে বৃহত্তর সিলেটের উন্নয়নের রূপকার অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান সুরমার দুই পাড়ের মানুষের মাঝে সেতুবন্ধন সৃষ্টির জন্য কাজিরবাজার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজ শুরু করেন।’

আবদুর রাজ্জাক বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কয়েক দফা নকশা পরিবর্তন করে সেতুটির যান চলাচলের জন্য উন্মুক্ত করে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করলেও একটি বারের জন্য এর স্বপ্নদ্রষ্টা মরহুম সাইফুর রহমানের নাম স্মরণ করেননি। যা সিলেটবাসীর হৃদয়ে রক্তক্ষরণের শামিল। এর মাধ্যমে দলগত মত পার্থক্য থাকলেও দীর্ঘদিন থেকে চলে আসা সিলেটের সহনশীলতার রাজনীতির ইতিহাসে কলংকের কালেমা লেপন করেছে আওয়ামী লীগ। সত্য স্বীকার করে সেতুটির নাম সময়ের শ্রেষ্ট সিলেটপ্রেমী মরহুম সাইফুর রহমানের নামে নামকরণ হলে সিলেটবাসী উচ্ছাসিত হবে।’


 আব্দুর রাজ্জাক আরো বলেন, ‘আওয়ামী লীগ নিজেরা উন্নয়ন করতে না পারলেও নামকরণে পটু। সিলেট শহরকে একটি আদর্শ ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মরহুম এম. সাইফুর রহমান কার্যকর উদ্যোন নিয়েই ক্ষান্ত হননি। কাজ সম্পন্ন করে সফল হয়েছেন। নগরীর বিভিন্ন উন্নয়নমুলক কাজ থেকে সাইফুর রহমানের নামফলক ভেঙ্গে দেয়া, নাম বাতিল করার অপরাজনীতির জন্য আওয়ামী লীগকে ভবিষ্যতে জনতার আদালতে অবশ্যই জবাবদিহি করতে হবে।’

সিলেট এসে গরুর মাংস দিয়ে সাতকরা খেতে চান প্রধানমন্ত্রী!

আবার যখন সিলেটে আসবেন, তখন গরুর মাংস দিয়ে সাতকরা খেতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন ইচ্ছাই ব্যক্ত করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি বিভিন্ন সময় সিলেট গেলেও গরুর মাংস দিয়ে সাতকরা খাওয়া হয়নি কখনো। এজন্য আমার আফসোস আছে। আমি আগামীতে সিলেট গেলে গরুর মাংস দিয়ে সাতকরা খেতে চাই।’ প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে সিলেটে সুরমা নদীর উপর নির্মিত কাজিরবাজার সেতু উদ্বোধনকালে তার এই ইচ্ছের কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজিরবাজার সেতু উদ্বোধন ও সিলেটের বিমানবন্দর-ভোলাগঞ্জ মহাসড়ককে চার লেনে উন্নীত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। ভিডি কনফারেন্সে দেশের বাইরে থাকা অর্থমন্ত্রীও বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে পিলার গেড়ে নাটক করে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। সেতু নির্মাণসহ সিলেটের যতো উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগ করেছে। আগামীতেও সিলেটের উন্নয়নে আওয়ামী লীগ সরকার আন্তরিকভাবে কাজ করবে।’ ভিডিও কনফারেন্সে সিলেট থেকে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। এসময় সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংসদ ইমরান আহমদ, মাহমুদ-উস- সামাদ চৌধুরী কয়েস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

সিলেট মহানগর বিএনপির ২৬ ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে

সিলেট মহানগর বিএনপির ২৬ ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী এ তথ্য দৈনিকসিলেটডটকমকে জানিয়েছেন।

২৬ ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক যারা হয়েছেন তারা হলেন:
১ নম্বর ওয়ার্ডের সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, সাধারণ সম্পাদক জেবুল হোসেন ফাহিম, সাংগঠনিক সম্পাদক নজিব হোসেন।
২ নম্বর ওয়ার্ডের সভাপতি নিহার রঞ্জন দাস, সাধারণ সম্পাদক জাকির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন।
৩ নম্বর ওয়ার্ডের সভাপতি সরফরাজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সুহেল বাছিত,
সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন মেহদী।
৪ নম্বর ওয়ার্ডের সভাপতি এ বি এম সাদেক (জুনেদ), সাধারণ সম্পাদক সেলিম খান জালালাবাদী, সাংগঠনিক সম্পাদক ফয়জুর ইসলাম সুমন।

৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. ইসরাইল মিয়া, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল­াহ সাফী শাহেদ।
৬ নম্বর ওয়ার্ডের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান।
৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ললি­ক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক এম মখলিস খান, সাংগঠনিক সম্পাদক কাজী নয়মুল আলম।
৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল হাদী মাসুম, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান শাহীন।

৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মো. আবু সুফিয়ান।
১০ নম্বর ওয়ার্ডের সভাপতি সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রব।
১১ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিনুর রশিদ খোকন, সাধারণ সম্পাদক মো. শেখ কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. তায়েফ।
১২ নম্বর ওয়ার্ডের সভাপতি আফতাবুল রহমান বকুল, সাধারণ সম্পাদক আবদুস সামাদ তুহেল, সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ রাসেল।
১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি ডা. মো. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মোনিম, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন।
১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম মুনিম, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান দিপন, সাংগঠনিক সম্পাদক সাফাওত হোসেন খান শিপলু।
১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হাবিব আহমদ চৌধুরী মিলু, সাধারণ সম্পাদক শেখ মো. ইলিয়াস আলী, সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তার আমিন।
১৬ নম্বর ওয়ার্ডের সভাপতি মোস্তাক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত আহমদ লিটন, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার মজনু।
১৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আব্দুল কাহির, সাধারণ সম্পাদক নুরুল মোমিন খোকন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ।
১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক মইনুর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খান।
১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মওদুদুল হক মওদুদ, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান রুবেল।
২০ নম্বর ওয়ার্ডের সভাপতি সুদীপ রঞ্জন দেব বাপ্পী, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক রায়হাদ বক্স রাক্কু।
২১ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল আলীম দিপক, সাধারণ সম্পাদক আব্দুর রকিব তুহিন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফরহাদ।
২২ নম্বর ওয়ার্ডের সভাপতি ইমরান হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল ফাত্তাহ বকসী, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম।
২৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক সুজন আহমদ।
২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সৈয়দ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন।
২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মোতাহার আলী মাখন, সাধারণ সম্পাদক জুয়েল আহমদ জুবেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু।
২৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আক্তার রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আহমদ রনি, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান জুবেদ।

দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে, সর্তক থাকুন : সিলেটে প্রধানমন্ত্রী

বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে এবং বর্হিবিশ্বে ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন- যে মূহুর্তে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সে মূহুর্তে দেশে পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটানো হচ্ছে। এ ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মী ও দেশবাসীকে সর্তক থাকতে হবে।

শনিবার যুক্তরাজ্য থেকে ঢাকায় ফেরার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতিকালে আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেছেন বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের পর যুক্তরাজ্যে ব্যক্তিগত সফর শেষে শনিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৩ অক্টোবর) সকাল ১১টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংশাদেশ বিমানের বিজি ০০২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং স্থানীয় সংসদ সদস্যদের সাথে প্রায় পৌণে একঘন্টা মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

প্রধানমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে বদর উদ্দিন আহমদ কামরান আরও বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী বিমানবন্দরে অবতরণের পরই জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মাননা ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেওয়া ‘আইসিটি অ্যাওয়ার্ড’ প্রাপ্তিতে তাকে সিলেটবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

এরপর মতবিনিময়কালে প্রধানমন্ত্রী আরও বলেন- জাতিসংঘ ও আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের দেয়া অ্যাওয়ার্ড এ দেশের মানুষের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছে।

প্রধানমন্ত্রী বলেন- দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্র রুখে দিতে গণমানুষের সংগঠন হিসেবে আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।

শনিবার বেলা ১টা ৫ মিনিটে প্রধামন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেট থেকে ঢাকাস্থ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

আ.লীগ নেতা কালামকে চাঁদাবাজ ও ধান্দাবাজ বলল ছাত্রলীগ

সিলেট মহাগর আওয়ামী লীগের ১৪নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক কালাম আহমদকে চাঁদাবাজ ও ধান্দাবাজ বলে আখ্যায়িত করেছেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার ও সাবেক সহ সভাপতি ময়নুল ইসলাম।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- কালাম আহমদ আওয়ামী লীগের পদ বহন করলেও তাকে কখনো রাজপথে দেখা যায়নি। দলের নাম ভাঙিয়ে চাদাবাজি ও ধান্দাবাজি করাই তার মূল পেশা। বিভিন্ন সময় অবৈধভাবে মেলার আয়োজন, মেলার নামে জুয়ার আসর বসানোই তার কাজ।

প্রতিবার ঈদুল আযহা আসলেই কালাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে কয়েদির মাঠ ও মাছিমপুর এলাকায় পশুর অবৈধ হাট বসায়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পশুর গাড়ি আটকে সে জোর করে তার অবৈধ হাটে নিয়ে যায়। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়।

এ বছরও কালাম নির্বাচন কমিশনের সার্ভার স্টেশনের পাশে কোরবানির পশুর অবৈধ হাট বসিয়েছিল। দলের নাম ভাঙিয়ে বসানো এই হাট দিয়ে সে ঈদ মৌসুমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তার এই হাটে অংশীদার ছিলেন স্থানীয় কয়েকজন।

কিন্তু ঈদের পর হাটের অংশীদারদের ভাগের টাকা আত্মসাত করেন কালাম। এনিয়ে অংশীদাররা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের কাছে বিচারপ্রার্থী হয়েছেন।

কালাম তার এই অপকর্ম ঢাকতে এবং হাটের অংশীদারদের টাকা আত্মসাত করতে ছাত্রলীগের নাম জড়িয়ে নাটক সাজিয়েছে। নেপথ্যে থেকে ইন্ধন দিচ্ছেন মহানগর ছাত্রলীগের সাবেক এক সভাপতি।

নেতৃবৃন্দ বলেন- ধান্দাবাজ কালাম ছাত্রলীগ নেতাদের নাম জড়িয়ে যে অপপ্রচার চালাচ্ছেন তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

ভবিষ্যতে ছাত্রলীগের ক্লিন ইমেজধারী নেতাদের নিয়ে কোন ধরণের অপপ্রচার চালালে ছাত্রলীগ নেতাকর্মীরা এর দাঁতভাঙা জবাব দেবে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

দীর্ঘদিন পর মায়ের পাশে তারেক রহমান


দীর্ঘ দিন পর মায়ের দেখা পেলেন তারেক রহমান। সে আনন্দে মাকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে এয়ারপোর্ট থেকে বাসায় নিয়ে যান তিনি। এমন একটি ছবি পাওয়া গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকে। বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া বুধবার বাংলাদেশ সময় সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেসময় দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনকে। এ সময় স্লোগানে স্লোগানে তারা খালেদাকে শুভেচ্ছা জানান। খালেদাও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে তাদের অভিনন্দন এরপর ১২ টা ৫০ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দর থেকে বের হয়ে যান বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ‌উইং সদস্য শায়রুল কবির খান। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার একান্ত সচিব আব্দুস সাত্তার ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থনে মেয়র প্রার্থী হওয়া তাবিথ আউয়াল। দলীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে লন্ডন যাচ্ছেন তার একান্ত সচিব আব্দুস সাত্তার। গৃহপরিচারিকা ফাতেমা বেগমও তার সঙ্গে লন্ডন যাচ্ছেন। ব্যক্তিগত এ সফরে খালেদা জিয়া চোখের চিকিৎসা করাবেন। লন্ডনের একটি হাসপাতালে পুত্রবধূ ডা. জোবায়দা রহমান আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন। দীর্ঘ ৪ বছর পর বড় ছেলে তারেক রহমান, ছেলের বউ জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমানের সঙ্গে একান্তে সময় কাটাবেন তিনি। সর্বশেষ ২০১১ সালে লন্ডন সফরের সময় তাদের সঙ্গে দেখা হয়েছিল খালেদার। এছাড়া দীর্ঘ আট বছর পরে সপরিবারে ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া। এর আগে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৫ ফ্লাইটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন খালেদা জিয়া।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

আদালত চত্বরে কাঁদলেন আরিফ..


রোববার সকাল পৌনে ১১টার দিকে আরিফুল হককে কারাগার অ্যাম্বুলেন্সযোগে আনা হয় আদালত চত্বরে। এরপর তাকে হুইল চত্বরে করে নেয়া হয় এজলাসে। এ সময় আদালত চত্বরে ভিড় করেন বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী। আরিফুল হককে অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর নেতা-কর্মীরা মুহুর্মুহূ শ্লোগান দিতে থাকে। নেতা-কর্মীদের উচ্ছ্বসিত ভালোবাসায় এ সময় কাঁদতে দেখা যায় আরিফকে। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার শুনানী চলাকালে সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী স্বাস্থ্যগত বিষয়টি আদালতকে অবহিত করেন তার আইনজীবী এডভোকেট মোহাম্মদ লালা। চিকিৎসার্থে তিনি আরিফুল হককে সিলেট, ঢাকা কিংবা দেশের বাইরে কোন হাসপাতালে ভর্তি করতে আদালতের নির্দেশনা কামনা করেন। জবাবে আদালত আগামী ৪৮ ঘন্টার মধ্যে তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ রিপোর্ট প্রাপ্তির আদালত এ বিষয়ে নির্দেশনা দেবেন বলে তার আইনজীবী এডভোকেট মোহাম্মদ লালা জানিয়েছেন। এদিকে মামলার শুনানী চলাকালে হঠাৎ বিদ্যুত চলে যায়। এ সময় আকস্মিক অজ্ঞান হয়ে পড়েন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। পরে তার মাথায় পানি ঢালা হয় এবং তাকে হালকা বাতাস দেয়া হয়। অবশ্য, কয়েক মিনিট বিদ্যুত চলে এলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

শাবিতে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুমতি ব্যতীত মিছিল- সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উলেখ করা হয়েছে, ‘কিছু শিক্ষার্থী প্রক্টরিয়াল অনুমতি ব্যতীত বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করছে। যা বিশ্ববিদ্যালয়ের বিধিকে লঙ্ঘন করেছে। ইতোমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠার জন্ম দিয়েছে।’ ‘এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শিক্ষার্থীদের প্রক্টরিয়াল অনুমতি ব্যতীত যেকোন মিছিল, সমাবেশ বন্ধ ঘোষণা করা হলো।’ ‘এ নিষেধাজ্ঞা ভঙ্গ করলে যে কোন ব্যবস্থা নেয়া হবে’ বলেও উলেখ করা হয়েছে।

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

শাহরিয়ারের জানাযায় প্রথম সারিতে ড. জাফর ইকবাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার মজুমদারের জানাযা পড়েছেন প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি জানাযায় প্রথম সারিতে ছিলেন। শাবি ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূইয়ার পাশেই তিনি জানাযায় অংশ নিয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদের পাশে শাহরিয়ারের জানাযা অনুষ্ঠিত হয়েছে। এসময় ড. জাফর ইকবাল শাহরিয়ারের প্রতি ভালোবাসার টানে জানাযায় শরীক হয়েছেন। জানাযার সময়
ড. জাফর ইকবালকে বিমর্ষ দেখা গেছে। এদিকে শাহরিয়ারের জানাযায় ড. জাফর ইকবাল অংশ নেয়ায়
শাবি শিক্ষক-শিক্ষার্থীরা তাকে ধন্যবাদ জনিয়েছেন। শাবি ক্যাম্পাসের কোন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সম্ভবত এই প্রথম ড. জাফর ইকবাল জানাযায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে শাবি ছাত্রের জানাযা শেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকা থেকে শাহরিয়ারের লাশ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। শাহরিয়ার গণজাগরণ মঞ্চের একনিষ্ঠ কর্মী ছিলেন।

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

অনন্ত বিজয় হত্যায় জড়িত আরো একজন আটক, আদালতে রাহীর স্বীকারোক্তি

সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী এবং ব্লগার অনন্ত
বিজয় হত্যার ঘটনায় আরো একজনকে গ্রেফতার
করেছে সিআইডি পুলিশ। বুধবার ভোররাতে
জালালাবাদ থানা পুলিশ শহরতলীর টুকেরবাজার
এলাকা থেকে আবুল খায়েরকে গ্রেফতার করে বলে
জানান এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর ও গণমাধ্যম) রহমত উল্লাহ। আটককৃত আবুল
খায়েরকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি।
সিলেটের কোর্ট ইন্সপেক্টর নজিবুল ইসলাম জানান,
খায়েরকে বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর হাকিম
৩য় আদালতের হাজির করে ১৫ দিনের রিমান্ড
প্রার্থনা করলে আদলত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার বিকেলে অনন্ত বিজয় হত্যার
দায় স্বীকার করে জবানবন্দী দেয় গত ২৮ আগস্ট
গ্রেপ্তার হওয়া মান্নান রাহী। ৭ দিনের রিমান্ড
শেষে বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করলে
সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। গত শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে সিলেটের
কানাইঘাট উপজেলার পূর্ব পালজুর গ্রামের হাফিজ
মইনুদ্দিনের দুই পুত্রকে অনন্ত হত্যার সাথে জড়িত
থাকার দায়ে আটক করে। এরপর এই দুই ভাইকে
আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেয়
সিআইডি পুলিশ। রিমান্ড শেষে আজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে রাহি।
হত্যার দায় স্বীকার করা মান্নান রাহী (২৪)
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।
উল্লেখ্য নিহত অনন্ত বিজয় দাশও এই
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছিলেন। তিনি ছিলেন সিলেট গণজাগরণ মঞ্চের একজন কর্মী এবং
তিনি অনলাইনে ও ব্লগে লেখালেখি করতেন। গত ১২
মে নগরীর সুবিদবাজারে নিজ বাসা থেকে
কর্মস্থলে যাওয়ার পথে বাসার গলিতে প্রকাশ্যে
কুপিয়ে হত্যা করা হয় অনন্ত বিজয় দাশকে। এ
হত্যাকান্ডের দায় স্বীকার করে টুইট করে আনসারুল্লাহ বাংলা টীম। কিন্তু প্রাথমিক অবস্থায়
এর সাথে জড়িতদের খোঁজে পাওয়া যায় নি। এ হত্যাকান্ডের ঘটনায় অনন্ত বিজয়ের ভাই
রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ জনের
বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা
দায়ের করেন। এর পরেই পরবর্তীতে ৭ জুন এই
ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়
স্থানীয় আলোকচিত্র সাংবাদিক ইদ্রিস আলীকে। রিমান্ড শেষে ইদ্রিস আলীকে এখন সিলেটের
জেলহাজতে রাখা হয়েছে।

রবিবার, ৩০ আগস্ট, ২০১৫

শাবিতে শিক্ষক লাঞ্ছনায় আগামীকাল অর্ধদিবস কর্মবিরতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে আগামীকাল অর্ধদিবস কর্মবিরতি ও কালো ব্যাচ ধারণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের আহবায়ক প্রফেসর সৈয়দ সামসুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে শবি ভিসি বিরোধী শিক্ষকদের আন্দোলন অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।

জানা গেছে, রোববার ৯ থেকে ৫টা পর্যন্ত শিক্ষকদের ভিসি বিরোধী আন্দোলনে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামীকালের কর্মসূচি ঘোষণা দেয়া হয়।

শনিবার, ২৯ আগস্ট, ২০১৫

বাসা দখল নিয়ে যা বললেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক

সিলেট নগরীর পূর্ব শাপলাবাগে একটি বাসা দখলের চেষ্টার অভিযোগ ওঠেছে জেলা ছাত্রলীগের সহ সভাপতি হোসাইন আহমদের বিরুদ্ধে। গত কয়েকদিন থেকে এ নিয়ে গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রকাশ হচ্ছে। দলের এক নেতার বিরুদ্ধে বাসা দখলের চেষ্টার অভিযোগ পেয়ে জেলা শাখার সভাপতি শাহরীয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী সাংগঠনিক অবস্থান থেকে ঘটনাটি তদন্ত করেন। এনিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান সামাদ ও রায়হান। পাঠকদের জন্য তাদের বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো- ‘বিগত কয়েকদিন থেকে সিলেটের বিভিন্ন অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় সিলেট জেলা ছাত্রলীগের নির্বাহী কমিটির সহ-সভাপতি হোসাইন আহমেদ চৌধুরীসহ ছাত্রলীগের নেতাকর্মীদের নামে সদর উপজেলার শাহপরান থানার পূর্ব শাপলাবাগের জনৈক মহিলার বাসা দখলের অভিযোগটি দৃষ্টিগোচর হয়েছে। উক্ত অভিযোগের বিষয়ে তদন্ত করে আমরা জানতে পারি জেলা
ছাত্রলীগের সহ-সভাপতি হোসাইন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে বাসা দখলের অভিযোগটি সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সম্মানহানির উদ্যেশে বাসা দখলের নাটকীয় ঘটনার অবতারণা করা হয়েছে। আমরা আরোও জানতে পারি বাসার কেয়ারটেকার জনৈক মহিলার বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে স্থানীয় এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছেন। এই মহিলার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার সম্পর্ক হোসেইন আহমেদ জেনে ফেলার কারনে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও বাসা দখলের সাজানো মামলা করা হয়। সিলেট জেলা ছাত্রলীগ হোসাইন আহমেদ চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক চাঁদাবজির মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজপথের আন্দোলন সংগ্রামের ত্যাগী এই ছাত্রনেতাকে মিথ্যা ও সাজানো চাঁদাবাজির মামলায় হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই বাসার কেয়ারটেকার জনৈক মহিলার দ্বারা সংগঠিত বিভিন্ন অপরাধ কর্মকান্ড সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সিলেট জেলা ছাত্রলীগ জনৈক মহিলার এসকল অবৈধ,
অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসী ও ছাত্র সমাজকে সাথে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তুলেব।’

শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

সিলেটে ব্লগার অনন্ত হত্যা: ৭ দিনের রিমান্ডে দুই সহোদর

সিলেটের সুবিদবাজারে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকান্ডে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত দুই সহোদরকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি পুলিশ। শুক্রবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড চাইলে আদালত ৭ মঞ্জুর করেন।
শুক্রবার রাত ৯টায় সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন সিআইডি কর্মকর্তা এবং অনন্ত বিজয় হত্যা মামলার তত্ত্বাবধায়ক আবদুলাহ আল বাকী এই তথ্য জানিয়েছেন। রিমান্ডে নেয়া দুইজন হচ্ছে কানাইঘাটের পূর্ব পালজুর গ্রামের হাফিজ মইনুদ্দিনের পুত্র মান্নান ইয়াহিয়া ওরফে মান্নাম রাহী ও তার ভাই মোহাইমিন নোমান ওরফে এএএম নোমান। এর আগে অনন্ত হত্যা মামলায় গত ৭ জুন সিলেটের স্থানীয় একটি দৈনিকের আলোকচিত্রী ইদ্রিছ আলীকে গ্রেফতার করে রিমান্ডে নেয় সিআইডি। প্রসঙ্গত, গত ১২ মে নগরীর সুবিদবাজারে ব্লগার অনন্তকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর এর দায় স্বীকার করে আনসার উল্লাহ বাংলা টিম নামের একটি জঙ্গি সংগঠন টুইট করে।

রবিবার, ২৩ আগস্ট, ২০১৫

সিলেটে নিজ দলের কর্মীদের হাতে ছাত্রলীগ কর্মী ছুরিকাহত

সিলেট নগরীর টিলাগড়ে নিজ দলের কর্মীদের হাতে গুরুতর
আহত হয়েছেন ছাত্রলীগের আরেক কর্মী। আহত ছাত্রলীগ
কর্মীর নাম আলী। পূর্ব বিরোধের জের ধরে তার ওপর হামলা
চালায় ছাত্রলীগ কর্মী আজলা ও তার সহযোগীরা। রবিবার
রাত সোয়া ৮টার দিকে টিলাগড়ে এ ঘটনা ঘটে।
আহত আলীকে গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে শহরতলীর শাহপরাণ এলাকার বাসিন্দা।
পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, কয়েকদিন
আগে আলী ও তার সঙ্গীরা শাহপরাণ এলাকায় আজলার ওপর
হামলা চালায়। ঐ ঘটনার জের ধরে রবিবার রাত সোয়া
৮টার দিকে আজলা ও সহযোগীরা আলীকে টিলাগড়ে পেয়ে
ছুুরিকাঘাত করে। আলীর মাথা ও বাম পায়ে ছুরিকাঘাতের ফলে তার প্রচুর রক্তক্ষরণ হয়।
খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
করেছে এবং এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে
জানিয়েছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
সাখাওয়াত হোসেন।

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

কারান্তরিণের ২৩৬ দিন পর আরিফের মুক্তি চাইলেন খালেদা

সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীণ সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীর মুক্তির দাবি জানিয়েছেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারান্তরিণ হওয়ার ২৩৬ দিন পর শুক্রবার রাতে খালেদা জিয়া গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে আরিফুল হক চৌধুরীর মুক্তির দাবি জানান। আরিফের সাথে কারান্তরিণ আরও ২০ নেতার মুক্তির দাবি জানান তিনি।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন- ‘আটক সকল নেতা-কর্মীদের মুক্তিদানের মাধ্যমে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা না দিয়ে, দলন-নিপীড়ণের পথ থেকে সরে এসে মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবরুদ্ধ গণতন্ত্রের বদ্ধ কপাট খুলে দেয়ার আহ্বান জানাই।’

গত বছরের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ জজ আদালতে আত্মসমর্পন করে কিবরিয়া হত্যা মামলায় জামিন প্রার্থনা করেন আরিফ। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারান্তরিণ রয়েছেন।

এর আগে গত বছরের ২১ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল মেয়র আরিফুল হক চৌধুরী, জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেন। পরের দিন আদালত মেয়র আরিফসহ ওই মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর আরিফ আত্মগোপনে চলে যান।

পরে ৩০ ডিসেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকেয়া আক্তারের আদালতে আত্মসমর্পণ করেন মেয়র আরিফ। আত্মসমর্পণের পাশাপাশি জামিনের আবেদন করা হয় আরিফের পক্ষ থেকে। ৩০/৩৫ আইনজীবী তার পক্ষে শুনানিতে অংশ নেন। তার পক্ষে আইনি লড়াইয়ে যোগ দিতে সিলেট থেকেও কয়েকজন সিনিয়র আইনজীবী হবিগঞ্জ আসেন। শুনানি শেষে আদালত আরিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ৩১ ডিসেম্বর রাতে তিনি হবিগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

সিলেটে ছাত্রলীগের ছুরিকাঘাতে দুই স্কুল ছাত্র আহত

সিলেট নগরীর বালুচর এলাকায় ছাত্রলীগের
হামলায় স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের দুই
শিক্ষার্থী আহত হয়েছে। তাদেরকে ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলো- বালুচর এলাকার আল ইসলাহ ২৬নং বাসার এমদাদুর রহমানের ছেলে জাহান (১৪) ও
উত্তর বালুচর এলাকার ফোকাস ৩৬নং বাসার
জাহাঙ্গীর চৌধুরীর ছেলে সায়েক (১৫)। জাহান
স্কলার্স হোম'র ৯ম শ্রেণীর ও সায়েক ১০ শ্রেণীর
ছাত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কলার্সহোম স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী নাজমুল ও
শাহেদ একই শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম শ্রেনীর
ছাত্র জাহান ও ১০ম শ্রেণীর ছাত্র সায়েককে
টিলাগড় রঞ্জিত গ্রুপের ছাত্রলীগ নেতা সায়েফের
গ্রুপে যোগ দিতে বলে।
কিন্তু জাহান ও সায়েক তাতে অপরাগতা প্রকাশ করে। এর জের ধরে বৃহস্পতিবার রাতে নাজমুল ও
শাহেদ কয়েকজন ছাত্রলীগ কর্মী নিয়ে তাদেরকে
ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার
করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন।
শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম
দুই ছাত্র ছুরিকাহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ।

শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

সিলেটে ছাত্রলীগ কর্মী খুন: মূল হোতা প্রণজিৎ রিমান্ডে

সিলেটে মদনমোহন কলেজে ছাত্রলীগ কর্মী আবদুল আলী খুনের ঘটনায় মূল হোতা প্রণজিৎ দাশের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিম তার রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন ৭ দিনের রিমান্ড আবেদন জানান। তবে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Design Blog, Make Online Money