skip to main |
skip to sidebar

সিলেটে ব্যাংক থেকে টাকা তুলতে এসে নিখোঁজ হয়েছেন এক পাথর ব্যবসায়ী। নিখোঁজের পর ওই ব্যবসায়ীর স্ত্রীর ফোনে একটি নম্বর থেকে শুনানো হয়েছে স্বামীর কান্না! রোববার বিকেল ৩টার পর নগরীর সোবহানীঘাট থেকে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে।
মাওলানা কামাল আহমদ (২৭) নামের নিখোঁজ ওই পাথর ব্যবসায়ী জৈন্তাপুর উপজেলার হেমু হাউদপাড়া গ্রামের মাওলানা মোজাম্মিল আলীর ছেলে। এব্যাপারে তার বড় ভাই মো. নজির আহমদ সিলেট কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১১৮) করেছেন।
ডায়েরিতে উল্লেখ করা হয়, রোববার বেলা ২টায় বাড়ি থেকে বের হন মৌলানা কামাল আহমদ। বিকেল সাড়ে ৩টার দিকে কামালের মোবাইল ফোনে (০১৭১৪-৪৮৫৭৫৩) কল দিলে তিনি সিলেট নগরীর সোবহানীঘাটস্থ একটি ব্যাংকে আছেন বলে জানান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন