skip to main |
skip to sidebar
সিলেট মহানগর বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল নেতা ফয়েজ-উল-কয়েসকে আটক করেছে
শাহপরাণ থানা পুলিশ। সোমবার দুপুর পৌণে ১টার দিকে নগরীর শিবগঞ্জ
সোনারপাড়াস্থ তার বাসা থেকে তাকে আটক করে হয়।
ফয়েজ-উল-কয়েস শিবগঞ্জ সোনারপাড়া নবারুণ ১৪২ নম্বর বাসার নূর উদ্দিনের ছেলে।
তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছাড়াও স্বপ্নতরী নামক একটি সমবায় সমিতির
মাধ্যমে মানুষকে ঋণ দিয়ে প্রতারণা ও সর্বস্বান্ত করার অভিযোগ রয়েছে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান- ফয়েজ উল
কয়েসকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন